YOUTUBE

দখুন একটি কমেডি নাটক। জামাই দাওয়াত

ইন্টারনেট থেকে তাকা উপার্জন করুন

eid mubarak

ক্লিক করুন আর টাকা উপার্জন করুন

ইন্টারনেট থেকে টাকা উপার্জন

ইন্টারনেট থেকে তাকা উপার্জন করুন

FollowLike Share It

Sunday, August 25, 2013

প্রিয়াঙ্কা আর পরিণীতি একজন অন্যজনের ফিল্ম দেখবেন

আগামী ৬ সেপ্টেম্বর প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘জানজির’ রিমেক এবং তার চাচাতো বোন পরিণীতি চোপড়া অভীত রোমান্টিক কমেডি ‘শুদ্ধ দেশি রোমান্স’ চলচ্চিত্র দুটি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। প্রিয়াঙ্কা প্রতিষ্ঠিত তারকা বলে পরিণীতির কিছুটা হলেও ঘাবড়াবার কথা কিন্তু তিনি একবিন্দু ভড়কাননি বরং বলেছেন এটি হল ‘চোপড়া উইকএন্ড’। “আমি বিষয়টাকে এমনভাবেই দেখছি, এটা হল চোপড়া উইকএন্ড। সুতরাং বেরিয়ে পড়ুন আর ফিল্মগুলো উপভোগ করুন,” প্রিয়াঙ্কা ডিজনির ‘প্লেনস’ এনিমেশন ফিল্মটির হিন্দি ডাবিংয়ে অংশ নিতে এসে বলেন। “ও আমার পরিবারের সদস্য, আমার বোন,” তিনি আরও বলেন। অমিত মেহরা প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া পরিচালিত ‘জানজির’ ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের চলচ্চিত্রের রিমেক। এতে প্রিয়াঙ্কা দক্ষিণ ভারতের তারকা রাম চরণ তেজার বিপরীতে অভিনয় করেছেন। আর ‘শুদ্ধ দেশি রোমান্স’ চলচ্চিত্রটিতে পরিণীতি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া এবং পরিচালনা করেছেন মনীশ শর্মা। পরিণীতি চোপড়া এখন তার ফিল্ম ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। একদিনে দুই বোনের ফিল্ম মুক্তি পাচ্ছে বলে তার কোন মাথা ব্যথা নেই তিনি জানিয়েছেন তিনি ‘জানজির’ দেখার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, “এমনটা ঘটতেই পারে, আমার আর তার ফিল্ম একসঙ্গে মুক্তি পাচ্ছে, এতে আমারা চিন্তিত নই। আমি তার ফিল্ম দেখব আর সেও আমারটি দেখবে।”

No comments: